রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান উপলক্ষে চট্টগ্রামে প্রতীকী ম্যারাথন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস- ২০২৫ উপলক্ষে প্রায় ৬৫০ জন প্রতিযোগীর অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। সাধারণ শিক্ষার্থী, জুলাই আহত যোদ্ধাবৃন্দ, ক্রীড়াবিদ, যুবসমাজ, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

শুক্রবার সকালে  চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে   চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এক উৎসবমুখর পরিবেশে এ প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে প্রতীকী ম্যারাথনের উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের  বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন এবং গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের পক্ষে তরুণ সমাজের গতিশীল ভূমিকার প্রতীকী বার্তা দেন। জেলা প্রশাসক ম্যারাথনে বিজয়ীদের পুরস্কার প্রদানসহ অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আহত ১২ জন সাহসী যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।  এছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারী এবং সফলভাবে ম্যারাথন সম্পন্নকারী সকলকেই মেডেল ও সনদ প্রদান করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর