শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিপাহি বিপ্লব জিন্দাবাদ, জেনারেল জিয়া জিন্দাবাদ’ স্লোগানে’ আজও উত্তাল ঢাকার রাজপথ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে আলীকদমের দুর্গম পাহাড়ে স্কুলঘর পুনর্নির্মাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী দেশের সকল গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী আজ ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রার নেতৃত্বে তারেক রহমান শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রার নেতৃত্বে তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:১০ অপরাহ্ন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা শুরু হয়েছে।

আজ শনিবার ( ৭ নভেম্বর) বেলা তিনটার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।

শোভাযাত্রা শুরুর পরপরই এতে যোগ দেন তারেক রহমান। তিনি শোভাযাত্রার সামনের সারিতে আছেন। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

এতে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।

বিএনপির কর্মসূচি অনুযায়ী, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শোভাযাত্রার এ কর্মসূচি ঘোষণা করেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। গত বৃহস্পতিবার এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, শোভাযাত্রা ও আলোকচিত্র প্রদর্শনী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর