বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

এক মাসে দ্বিতীয়বার দাম বাড়ল এলপিজি গ্যাসের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

দেশের বাজারে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে।  এক মাসের মধ্যে এটি দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দর কার্যকর করেছে।

বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম ১৭ টাকা ৬২ পয়সা বাড়ানো হয়েছে। এর ফলে বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৪০ টাকায় নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে প্রতি সিলিন্ডারে গ্রাহককে আগের তুলনায় ২১২ টাকা বেশি পরিশোধ করতে হবে।

এর আগে চলতি মাসের শুরুতে প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছিল। এক মাসের ব্যবধানে দুই দফা মূল্যবৃদ্ধিতে এলপিজির দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গেল।

বারবার দাম বাড়ায় আবাসিক ও ক্ষুদ্র ব্যাবসায়িক খাতে এলপিজি ব্যবহারকারীদের ব্যয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিইআরসি নিয়মিত আন্তর্জাতিক বাজারদর, সৌদি আরামকোর চুক্তিমূল্য (সিপি) এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় এলপিজির মূল্য সমন্বয় করে থাকে। তবে সাম্প্রতিক এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর