বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গণহত্যা দিবস পালিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১:৪২ পূর্বাহ্ন

ইসলামাবাদে বাংলাদেশ মিশন আজ যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস-২০২৫ পালন করেছে।

এ সময় মিশনের সকল কর্মকর্তা ও কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনের শুরুতে তারা কালো ব্যাজ ধারন করেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিবসটি উপলক্ষে মিশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত মো. ইকবাল হোসেন খান অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী ৩০ লক্ষ শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টার দেয়া বাণী পাঠ করা হয়।

ইকবাল হোসেন তার বক্তব্যে ২৫ শে মার্চ রাতে শহীদ হওয়া দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রেখে জনগণের অধিকার সমুন্নত রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

আলোচনা সভা শেষে, ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে অন্যায়ের বিরুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর