শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৮:২২ অপরাহ্ন

গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং গণমাধ্যমের নৈতিক মানদণ্ড রক্ষায় জাতিসংঘের ভূমিকা জোরদারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেসকোর বাংলাদেশ প্রধান সুসান ভাইজ এবং সংস্থাটির ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড জার্নালিস্ট সেফটি বিভাগের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনশেলাহ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

 ‘অ্যান অ্যাসেসমেন্ট অব বাংলাদেশ’স মিডিয়া ল্যান্ডস্কেপ: ফোকাসিং অন ফ্রি, ইনডিপেন্ডেন্ট অ্যান্ড প্লুরালিস্টিক মিডিয়া’ (An Assessment of Bangladesh’s Media Landscape: Focusing on Free, Independent and Pluralistic Media) শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন, যা ইউনডিপি ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এবং বৃহস্পতিবার (৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, আমরা এ প্রতিবেদনটির অপেক্ষায় আছি। আমাদের মূল সমস্যা ভুয়া তথ্য, গুজব, ফেক নিউজ। এর কিছু ছড়াচ্ছে দেশের বাইরে থাকা মানুষ, কিছু ছড়াচ্ছে দেশীয় লোকজন। এটি এক প্রকার অবিরাম বোমাবর্ষণ।

তিনি বলেন, শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, নিয়মিত প্রচারমাধ্যম থেকেও অনেক ভুয়া তথ্য ছড়ায়।

এ প্রেক্ষাপটে ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘকে সমস্যার সমাধানে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং বলেন, আপনারা শুধু সরকারের সঙ্গে কথা বলবেন না, সংবাদমাধ্যমের সাথেও কথা বলবেন।

প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীন নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয়। কোনো সংবাদমাধ্যম যদি বারবার বিভ্রান্তিমূলক তথ্য ছড়ায়, তাহলে তাদের মনে করিয়ে দেওয়া দরকার যে তারা আর বিশ্বাসযোগ্য নয়।

তিনি বলেন, আপনারা জাতিসংঘ। আপনাদের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ… আমাদের আপনাদের সহায়তা দরকার।

ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ এসময় বলেন বলেন, বৃহস্পতিবার যে প্রতিবেদনটি প্রকাশিত হতে যাচ্ছে, তাতে স্ব-নিয়ন্ত্রণসহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে।

তিনি বলেন, প্রতিবেদনটি দেখাবে কোনটি কার্যকর, কোনটি নয়, এবং এতে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ থাকবে। এছাড়া কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিচারকদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের কার্যক্রমকে এই মানের সঙ্গে আরো ভালোভাবে সামঞ্জস্য করতে হবে।

ইউনেস্কোর সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনচেলাহ বলেন, প্রতিবেদনে সাংবাদিকদের কর্মপরিবেশ এবং নিউজরুমে নারী সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কিছু সুপারিশ থাকবে, যা বৈশ্বিকভাবে এক বড় উদ্বেগের বিষয়।

তিনি বলেন, এসব ক্ষেত্রে সরকারের কার্যকর পদক্ষেপ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর