মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ যুদ্ধ থামাতে বৈশ্বিক কূটনৈতিক জোর, শিশু সুরক্ষায় জোরালো উদ্যোগের দাবি ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার বাংলাদেশের সঙ্গে আইএমএফ’র চলমান কর্মসূচি সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ডিপোগুলোতে পর্যাপ্ত তেল আছে, পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই: জ্বালানি মন্ত্রী ইকবাল রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রিন সিগন্যাল মিলেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী আটক

ডিপোগুলোতে পর্যাপ্ত তেল আছে, পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই: জ্বালানি মন্ত্রী ইকবাল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:১৫ অপরাহ্ন

দেশের পেট্রোল পাম্পগুলোতে অযথা দীর্ঘ লাইন না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

তিনি বলেন, ডিপোগুলোতে পর্যাপ্ত তেল আছে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই।

আজ মঙ্গলবার ( ২৪ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জ্বালানি মন্ত্রী বলেন, সরকার তেলের দাম বাড়ায়নি এবং সরবরাহও কমায়নি। তাই পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন ধরে জ্বালানি তেল সংগ্রহের কোন যৌক্তিকতা নেই।

তিনি বলেন, আমিও জনগণের কাছে এবং যারা নাকি গাড়ি চালায় তাদের কাছে আমার একটা আহবান থাকবে যে আপনারা প্রয়োজনের বেশি তেল নিবেন না, সেক্ষেত্রে স্টক করলে ভিড় বাড়বে লাইন বাড়বে।

মন্ত্রী জানান,  আমরা পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করছি। আমরা যতক্ষণ পারবো আমরা চেষ্টা করে যাব।

তিনি বলেন, গত বছর থেকে কিন্তু এই বছর আমরা ২৫শতাংশ বেশি তেল সরবরাহ করছি।

মন্ত্রী বলেন, ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল। সে সময় আমাদের যে ডিপো গুলো আছে ডিপুগুলো বন্ধ ছিল। সেজন্য ডিপোগুলো থেকে তেল সরবরাহ করা হয় নাই। এজন্য হয়তোবা পেট্রোল পাম্প গুলোতে তেলের সল্পতা থাকতে পারে।

তিনি বলেন, তবে আজকে সকাল থেকে আবার ডিপো গুলো চালু হয়ে গেছে। পেট্রোল পাম্প তেল পাবে। তেলের জন্য পেট্রোল পাম্প গুলোতে লাইন দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না।

তিনি বলেন, আমি সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহবান জানাবো যে, আপনারা প্যানিক হবেন না এবং আপনার প্রয়োজনের বেশি তেল ক্রয় করে অযথা অস্থিরতা তৈরি করবেন না। প্রয়োজনের বেশি তেল নিলে স্টক করলে ভিড় বাড়বে লাইন বাড়বে।

মন্ত্রী বলেন, তেল আছে আমরা তেল দিয়ে যাচ্ছি। আপনাদের প্রয়োজনের বেশি তেল নিবেন না। আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। আশা করি এ সমস্যার সমাধান করতে পারব। তেল নিয়ে কোন সংকট হবে না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর