বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন: প্রথম দিন মনোনয়ন ফরম নিলেন ৭ ভিপি প্রার্থী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন

চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিন মনোনয়ন ফরম নিয়েছেন ৭ ভিপি প্রার্থী সহ ২৬ জন।  

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

তিনি জানান, আজ মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিন ছিল। প্রথমদিনে কেন্দ্রীয় ছাত্র সংসদে মোট ২৬ জন এবং হল সংসদ পদে ২ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন।

২৬ জনের মধ্যে ভিপি পদে ৭ জন, জিএস এবং এজিএস পদে ২ জন করে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবো।

নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। গত ২৮ আগস্ট ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। আর ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর।  চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর