শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হেরে ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানালেন শিশির মনির বিএনপি সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমিরের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণে আমরা সন্তুষ্ট: নাহিদ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ইসির কৃতজ্ঞতা, শুক্রবার বিশেষ দোয়ার আহ্বান সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির বাংলাদেশের নির্বাচন: ফলাফলের পরই পরবর্তী পদক্ষেপ নেবে ভারত নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি কুমিল্লা-৪: বেসরকারিভাবে নির্বাচিত হাসনাত আব্দুল্লাহ রমজানের আগেই ক্ষমতা হস্তান্তর: আসিফ নজরুল

সিলেটে লাখো জনতার উপস্থিতিতে ধানের শিষে ভোট চাইলেন তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ১:৩৯ অপরাহ্ন

দীর্ঘ ২২ বছর পর সিলেটের মাটিতে পা রেখে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসন থেকেই মায়ের মতো নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান। লাখো জনতার উপস্থিতিতে ধানের শিষে ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

খালেদা জিয়ার মৃত্যুর পর প্রথমবারের মতো এটি তারেক রহমানের সিলেট সফর। সর্বশেষ ২০১৮ সালে দলের সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট সফর করেছিলেন। এবার তিনি দলের গুরু দায়িত্ব কাঁধে নিয়ে ঐতিহাসিক আলিয়া মাদরাসার মাঠ থেকে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। স্মরণাতীত কালের মধ্যে এটি বিএনপির সর্ববৃহৎ জনসমাবেশে পরিণত হয়।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীর আলিয়া মাদরাসার জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা।

গতকাল বুধবার রাত ৮টার দিকে আকাশপথে সিলেটে পৌঁছান তারেক রহমান। পৌঁছানোর পর তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। এছাড়া তিনি হজরত শাহজালাল দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন। এরপর তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে যান।

সবশেষ ২০০৫ সালে সিলেটে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর সিলেটে ফিরে তিনি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর