স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভুলক্রমে ম্যাগাজিন নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেছেন। তবে এটি একে ফর্টি সেভেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ।
আজ সোমবার (৩০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
বিমানবন্দরে স্থানীয় সরকার উপদেষ্টার ম্যাগাজিন পাওয়া ও তার অস্ত্রের লাইসেন্স আছে কি না সেই ইস্যুতে তিনি বলেন, একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল। সেটি ভুলে রয়ে গিয়েছিল। এটা আসলে ভুলেই হয়েছে।
একটি উদাহরণ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক সময় এমন হয় যে— আপনি একটা চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন। এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন তাহলে কোনো অবস্থাতেই এটা নিতেন না।
তৃতীয় দফায় গিয়ে এটি ধরা পড়ায় এয়ারপোর্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করে সাংবাদিকরা। উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধরেন আমার ভাই একজন নেতা। উনি যখন ঢোকে তখন অন্যদের থেকে একটু প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়। সবার ক্ষেত্রে যেন আইন সমান হয়, এজন্য বলা হয়েছে।
তিনি বলেন, অনেকে বলছেন আসিফ মাহমুদ একে-৪৭ এর লাইসেন্স পেয়েছেন। তবে তার কাছ থেকে পাওয়া গুলির ম্যাগজিন একে ৪৭ এর নয়। এটা তারই একটি পিস্তলের খালি ম্যাগাজিন ছিল। সেটি ভুলে রয়ে গিয়েছিল। অনেক সময় এমন হয় যে- আপনি একটা চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন। এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন তাহলে কোনো অবস্থাতেই এটা নিতেন না।
আগ্নেয়াস্ত্রের বৈধ লাইসেন্স পাওয়ার বসয় ৩০। কিন্তু উপদেষ্টা আসিফের বয়স ৩০ হয়নি। তাহলে উনি এটা কীভাবে পেলেন? এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ পালন হবে দেশজুড়ে। অনুষ্ঠান আয়োজনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে পাঁচ আগস্ট পর্যন্ত অনুষ্ঠানমালায় কোনো ঝুঁকি নেই। নিরাপত্তাও নিশ্চিত করা হবে।