শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের জন্য জাপান গুরুত্বপূর্ণ শ্রমবাজার: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী দিনে  বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজারে পরিণত হবে জাপান ।

তিনি বলেন, যদি বাংলাদেশের মানবসম্পদকে যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, তবে বাংলাদেশের জন্য জাপান ‘বন্যার দ্বার’-এর মতো উন্মুক্ত হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাপান সফরের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার টোকিওতে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেস সচিব এ কথা বলেন।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে জাপানি ভাষাজ্ঞানসম্পন্ন দক্ষ জনবল গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।’

তিনি উল্লেখ করেন, চলতি বছরে প্রায় তিন হাজার বাংলাদেশি তরুণ জাপানে ভাষা শিক্ষার জন্য এসেছেন।

তিনি আশা প্রকাশ করেন যে বছর শেষে এই সংখ্যা দশ হাজারে পৌঁছাবে এবং তারা এখানে চাকরি পাবেন।

শফিকুল আলম বলেন, জাপান এখন জনবল নিয়োগের জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।

তিনি জানান, টোকিওতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মানবসম্পদ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বক্তব্য রাখেন।

তিনি বলেন, সেমিনারের উদ্দেশ্য ছিল জাপানি কোম্পানিগুলোকে জানানো যে বাংলাদেশের কাছে পর্যাপ্ত মানবসম্পদ রয়েছে এবং দেশটি তা জাপানে পাঠাতে প্রস্তুত।

আলম আরও বলেন, সেমিনারে জাপানের উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানির প্রতিনিধি অংশগ্রহণ করেন।- বাসস


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর