বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

দলীয় কর্মসূচিতে নাম আগে-পরে দেয়াকে কেন্দ্র করে হট্টগোলের জেরে নিজ দলীয় যুবদল কর্মীর ঘুষিতে আজাহার নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু হয়েছে।নারায়ণগঞ্জের রূপগঞ্জে এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি)  সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, শনিবারের দলীয় কর্মসূচিকে ঘিরে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বসেন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তালিকায় নাম আগে-পরে দেয়া নিয়ে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিবের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে রাজিব ও তার সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ, জ্যেষ্ঠ সহ-সভাপতি আজাহার, যুবদলের সভাপতি রিপন ও এমরানকে মারধর করেন। এ সময় ঘুষি ও মারধরে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন আজাহার। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ পেয়ে কাঞ্চন পৌর বিএনপির নেতারা নিহতের বাড়িতে গিয়েছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর