মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৪

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন

মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের দুই যাত্রী ও সার্বিক পরিবহনের এক সহকারীসহ মোট চারজনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে চলাচলরত একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহতদের মধ্যে একজন হলেন মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা পান্নু মুন্সী। তিনি সার্বিক পরিবহনের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অপর দুই নিহত ইজিবাইক যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এ দিকে দুর্ঘটনায় আহত আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফলে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা-কবলিত বাসটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলেও ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর