বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক নির্মূলে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংস্কৃতিক বহুত্ববাদ না বুঝে নববর্ষের গায়ে কেউ কেউ নানা মতের মুখোশ পরাতে চায় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ পহেলা বৈশাখ : স্বাগত বাংলা ১৪৩৩ ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি ‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার

চীনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্মাণাধীন জাহাজ পরিদর্শন করলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৫:২৯ অপরাহ্ন

চীনে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)’র নির্মাণাধীন জাহাজসমূহের অগ্রগতি পরিদর্শন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন ।

গত শুক্রবার (২২ আগস্ট) চীনের জিংজিয়াং নানইয়াং শিপবিল্ডিং কোম্পানি লিমিটেড শিপইয়ার্ড ঘুরে দেখেন। জাহাজের বহর সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে বিএসসি তার নিজস্ব অর্থায়নে দু’টি ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডেডওয়েট (ডিডব্লিউটি) ক্ষমতাসম্পন্ন আধুনিক বাল্ক ক্যারিয়ার সংগ্রহ করছে। সম্প্রতি ক্রয় কমিটি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার এ প্রকল্পের অনুমোদন দিয়েছে।

পরিদর্শনকালে উপদেষ্টা জাহাজগুলোর নির্মাণকাজের অগ্রগতি, প্রযুক্তিগত মান, প্রধান যন্ত্রপাতি ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এ বাল্ক ক্যারিয়ার দু’টি যুক্ত হলে বাংলাদেশের নৌবহর আরো শক্তিশালী হবে। আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সক্ষমতা বাড়বে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরো সহজ হবে।

নির্মাণাধীন জাহাজসমূহ পরিদর্শনকালে বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর মাহমুদুল মালেক বলেন, সরকারের দিকনির্দেশনা ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বিএসসি’র জাহাজের বহর সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। নতুন জাহাজ যুক্ত হলে দেশের বৈদেশিক বাণিজ্যে পরিবহণ সক্ষমতা বাড়বে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং নৌপরিবহন খাত আরো শক্তিশালী হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর