বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চাকসু নির্বাচন : মনোনয়ন প্রত্যাহার ২০ প্রার্থীর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৪ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল আজ বুধবার (২৪ সেপ্টেম্বর)। এ দিন মোট ২০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

চাকসুর নির্বাচন কমিশনার ও সদস্যসচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সবশেষ ২০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেছে। যার মধ্যে ১১ জন চাকসুতে আর ৯ জন হল সংসদের প্রার্থী ছিল।

মনোনয়ন প্রত্যাহারের কারণ জানতে চাইলে প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, প্রার্থীদের সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে কেউ পড়ালেখার ক্ষতি আশঙ্কা থেকে, আবার কেউ পারিবারিক কারণে মনোনয়ন প্রত্যাহার করেছেন।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী, নির্বাচন হওয়ার কথা ছিল ১২ অক্টোবর। তবে তা পিছিয়ে ১৫ অক্টোবর করা হয়েছে। নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে ৯৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চাকসুতে ২৬ পদের বিপরীতে ৪২৯ জন আর হল সংসদে ১৯৬টি পদের বিপরীতে ৪৮১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর