বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির এক নেতা।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার পরে তাকে উদ্দেশ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ নেতার নাম মফিজুর রহমান মুকুল। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, দিনভর বীটঘর বাজারে দলীয় কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরছিলেন মফিজুর রহমান। পথে আদালতপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। দুটি গুলি পিঠে ও একটি কোমরের নিচে লাগে। ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, মফিজুর রহমানের পিঠে দুটি ও কোমরের নিচে একটি গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর