বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনরক্ষাকারী সকল ওষুধের দাম সরকারকে ঠিক করতে হবে: হাইকোর্ট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন

বাংলাদেশে তৈরি জীবনরক্ষাকারী সকল ওষুধের দাম সরকারকে ঠিক করে দিতে হবে।

আজ সোমবার (২৫ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন।

আগে ৭৩৯ ধরনের জীবনরক্ষকারী ওষুধের দাম নির্ধারন করতো সরকার। কিন্তু ১৯৯৩ সালে সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। যেখানে ১৭৭ ধরনের ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা দেয়া হয় সরকারকে। ওই বিজ্ঞপ্তি বেআইনি ও অবৈধ ঘোষণা করে রায় দিলেন হাইকোর্ট।

২০১৮ সালে ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি মানবাধিকার সংস্থা।

রিটকারীর আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, বেসরকারি ওষুধ প্রস্তুতকারী মালিক সমিতির হাতে জীবনরক্ষকারী ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা থাকার ফলে, সাধারণ মানুষকে বেশি দামে কিনতে হয়। গত ১৭ আগস্ট অন্তবর্তী সরকার নতুনকরে জীবনরক্ষকারী ওষুধের তালিকা করার জন্য একটি টাস্কফোর্স গঠন করেছে। ওই তালিকায় যেসব ওষুধের নাম থাকবে সবগুলোর দাম সরকারকেই নির্ধারণ করার নির্দেশ দিয়ে রায় দিলেন হাইকোর্ট।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর