বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়ন হলেই জাতীয় নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হবে: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ।   

তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচারের রোডম্যাপ প্রণয়ন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করেই নির্বাচন আয়োজন করতে হবে।’

আজ বুধবার ( ২৯ অক্টোবর)  সন্ধ্যায় রংপুর পর্যটন মোটেলে বিভাগের আট জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে বর্তমানে নানাবিধ চ্যালেঞ্জ ও সংকট বিদ্যমান। এসব পরিস্থিতিতে জাতীয় ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা থাকলে দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন আরো এগিয়ে যাবে।

এনসিপি প্রধান বলেন, টেকসই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা ভবিষ্যতের একটি কার্যকর ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চাই।

জোট ও ঐক্যের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি নীতিগতভাবে সেইসব রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করতে আগ্রহী, যারা জুলাই সনদ বাস্তবায়ন, বিচার প্রক্রিয়া ও সংস্কারের প্রশ্নে একই অবস্থানে রয়েছে।

জুলাই সনদ বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে তিনি বলেন, সনদ বাস্তবায়নে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমাদের প্রস্তাব অনুযায়ী, অন্তর্র্বর্তী সরকারই সনদের আদেশ জারি করবে এবং গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে। পরবর্তীতে নির্বাচিত সংসদই সংস্কার সংবিধান-২০২৬ প্রণয়ন করবে।

ঐকমত্য কমিশনের আলোচনার বিষয়ে তিনি জানান, কমিশনে বিভিন্ন দলের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে।

নাহিদ ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন, বিচারের রোডম্যাপ ঘোষণা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ গালিব, মহানগর প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনাসহ দলের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর