শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগকে মিছিল করতে না দেয়ার কড়া নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১:১৩ অপরাহ্ন

আওয়ামী লীগ ও এর কোন অঙ্গ সংগঠন ভবিষ্যতে যেন আর কোনো মিছিল করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীরর আলম বলেন, পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে, যদি পুলিশ এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, সাধারণ পুলিশ সদস্যদের নিজ বাড়ির বিভাগে পোস্টিং করার চিন্তা করছে সরকার। এর আগে পরিদর্শনে বিমানবন্দরে থানার বিভিন্ন কক্ষ এবং ক্যানটিন পরিদর্শন করেন। সেই সঙ্গে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ ও জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর দায়ে বিচারের দাবি উঠেছে। শুক্রবার রাজধানীর উত্তরাসহ বেশ কিছু জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগের মিছিলের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারকে কঠোর হওয়ার দাবি জানানো হয়েছে।

শুক্রবার আওয়ামী বিরোধী মিছিলের পর শনিবার রাজধানীর বিমানবন্দরে থানা পরিদর্শনে গিয়ে আ. লীগের নেতাকর্মীদের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে ধাপে ধাপে বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরই অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিমানবন্দর থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর