শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

লন্ডনে বিদায় নেয়ার আগে নেতাকর্মীদের খালেদা জিয়া বললেন ‘ভাইয়ার খেয়াল রেখ,’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১:৫২ পূর্বাহ্ন

লন্ডনে চার মাস চিকিৎসা নেয়ার পর ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা। সেখানে তাকে বিদায় জানাতে আসা নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘ভাইয়ার খেয়াল রেখ।’

সোমবার (৭ মে) স্থানীয় সময় ২টা ১০ মিনিটে লন্ডনে তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে তার মাকে বিমানবন্দরে পৌঁছান।

মা (খালেদা জিয়া) তার সন্তান(তারেক রহমান) কে বিদায় বেলায় গালে আদর করে দেন। তারেক রহমানও মা (খালেদা জিয়া) কে বিদায় জানানোর মুহূর্তে জড়িয়ে ধরেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘ভাইয়ার (তারেক রহমান) দিকে খেয়াল রেখো।’

বিমানবন্দরের অপেক্ষার ফাঁকে ছেলে তারেক রহমানকে খালেদা জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন, ‘কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তুমি?’ জবাবে তারেক রহমান বলেন, ‘তুমি উঠে গেলে, জাইমা চলে এলে, আমি চলে যাব।’

পরে বিদায় নেয়ার সময় অপেক্ষারত নেতাকর্মীদের খালেদা জিয়া বলেন, ‘ভালো থেক তোমরা। ভাইয়ার খেয়াল রেখে। আল্লাহ হাফেজ।’

সামাজিকমাধ্যম ফেসবুকে তারেক রহমানের পোস্ট করা ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। দোহায় যাত্রাবিরতি করে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাদের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর