বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে ডিএমপির ১৮৭৭ মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৮৭৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বুধবার (২১ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ৯৪টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ৩টি ট্রাক, ৬টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ১২২টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৭টি বাস, ২টি ট্রাক, ১২টি ক্যাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২১৯টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬টি বাস, ৩৬টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ৩৬১টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজঁগাও বিভাগে ১টি বাস, ৯টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৬৪টি মোটরসাইকেলসহ মোট ১২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২টি বাস, ৪০টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ৩৯৮টি মোটরসাইকেলসহ মোট ৬৩৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৮টি বাস, ৫টি ট্রাক, ৩টি ক্যাভার্ডর্ভ্যান, ২১টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ১৫২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৬টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৩৮৮টি গাড়ি ডাম্পিং ও ১৬৯টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর