বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

মাগুরায় বিএনপির সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে দলটির দুটি পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন।

শনিবার (৫ এপ্রিল)দুপুরে শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার (৫ এপ্রিল) সকালে শালিখা উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধনেশ্বরগাতী ইউনিয়নের ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদ। কার্যক্রম চলমান অবস্থায় সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং কাজী সালিমুল হক কামাল সমর্থিত দুটি পক্ষের স্থানীয় নেতা ইনজিল লস্কার এবং সবেদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।

এ সময় প্রতিপক্ষের ছোড়া ইটপাটকেল এবং লাঠির আঘাতে ফিরোজ হোসেন, মন্টু মিয়া, আবদুর রাজ্জাক, সেলিমসহ অন্তত ১০ জন আহত হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, ঘটনাটি নিয়ে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। কোনো পক্ষই থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর