বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদুল ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ২:৩১ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এই সময়ে বন্দরের ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ৬ এপ্রিল সকাল থেকে  বন্দরে স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রুহুল আমিন জানান, ঈদুল ফিতর উপলক্ষে বন্দরে সাপ্তাহিক ছুটিসহ ৮ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৮ দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি বলেন, বিষয়টি অপরদিকে ভারতের মহদিপুর স্থলবন্দর কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও এক্সপোটার্স এসোসিয়েশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

এদিকে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর