বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

হজ শেষে ফিরে সিলেট বিমানবন্দরে আটক আ.লীগ নেতা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৪:০৫ অপরাহ্ন

সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হককে গ্রেপ্তার করেছে সিলেট ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (৫ জুলাই) বিকেলে হজ পালন শেষে দেশে ফিরলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, কামরুল হক সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে সকাল ৯টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৮ ফ্লাইটে দেশে ফিরে আসেন। বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা রয়েছে বলে তথ্য উঠে আসে।

এরপরই তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর কামরুল হককে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ।

কামরুল হকের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে। তিনি পেশায় একজন ট্রাভেলস ব্যবসায়ী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর