বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৩২ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

ব্রিটিশ সরকার শুক্রবার জানিয়েছে, তিন বছর আগে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্য রাশিয়ার ৩২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদ জব্দ করেছে।

এক প্রতিবেদনে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলার শুরুর পর থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত তারা দেশটির দুই হাজার এক ব্যক্তি ও সত্তা’কে নিষেধাজ্ঞা দিয়েছে।

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী এমা রেনল্ডস বলেছেন, ‘যুক্তরাজ্য ৩২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রাশিয়ান সম্পদ জব্দ করেছে এবং আমাদের মিত্রদের সঙ্গে কাজ করে আমরা রাশিয়াকে ৪শ’ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সম্পদ থেকে বঞ্চিত করেছি, যা রাশিয়ার চার বছরের সামরিক ব্যয়ের সমান।

তিনি বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার বর্বর হামলার বৃহৎ প্রতিক্রিয়ার অংশ হিসাবে আমরা আমাদের আর্থিক নিষেধাজ্ঞাগুলো কঠোরভাবে প্রয়োগ অব্যাহত রাখব।’

গত ফেব্রুয়ারিতে সংঘাতের তৃতীয় বার্ষিকীতে যুক্তরাজ্য ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে সহায়তাকারীদের বিরুদ্ধে ১শ’ টিরও বেশি নিষেধাজ্ঞা দিয়েছে।

নিষেধাজ্ঞাগুলো পুতিন ও তার সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নগদ অর্থ ও সম্পত্তি প্রাপ্যতায় বাধা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো এখনো ওই সম্পদের নিয়ন্ত্রণ নিতে একমত হয়নি।

গত বৃহস্পতিবার যুক্তরাজ্য ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে যেকোনো চুক্তি নিশ্চিত করতে আগ্রহী সামরিক নেতাদের নিয়ে বেঠক করেছে।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সহায়তা বন্ধ ও যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুদ্ধবিরতির ক্ষেত্রে ইউক্রেনের প্রতি সমর্থন জোগাড়ের প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর