বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

৭১ আমাদের শিকড়, ২৪ আমাদের অস্তিত্ব : সারজিস আলম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক কমিটির মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের শিকড়, তেমনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের অস্তিত্ব। 

বুধবার বিকেলে নরসিংদীর ভেলানগর এলাকায় তাহমিদ চত্ত্বরে ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ অনুষ্ঠানে সারজিস আলম এ কথা বলেন।

তিনি বলেন, ‘এ অস্তিত্বকে যাতে আমরা ইতিহাসের অংশ হিসেবে  রাখতে পারি, সে জন্য আমাদের শহীদদের কথা, আমাদের বীর যোদ্ধাদের কথা, বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন আমাদের ঐক্যবদ্ধ করেছে সে প্লাটফর্মটির কথা স্মরণে রাখতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, সকল সিস্টেমের কথা, সকল পেশার মানুষের প্রতিটি কথা জুলাই আন্দোলনের ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে।’

সারজিস বলেন, ‘নরসিংদী জেলখানা মোড় ছিল ২০২৪ সালের আন্দোলনের অন্যতম রণক্ষেত্র। ফ্যাসিস্ট হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা ও পুলিশ নামক কিছু সন্ত্রাসী বাহিনী নিরীহ ছাত্র-জনতার উপর গুলি চালিয়েছিল। এখানে কেউ কেউ পোষাকে, কেউ পোষাক ছাড়া, কেউ অস্ত্র নিয়ে, কেউ অস্ত্র ছাড়া আমাদের ছাত্রদের উপর হামলা চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘যে চেতনা ধারণ করে ২০২৪ সালের ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে, যে আশা আকাঙ্খাকে সামনে রেখে ২৪ এর গণ-অভ্যুত্থান সংগঠিত হলো, যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রক্ত ঝরলো, অনেক প্রাণহানি ঘটলো, সে বিষয়গুলো একটি লিখিত ঘোষণাপত্রে (ডকুমেন্টেশন) থাকা উচিৎ।’

তিনি এ সময় জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রদানসহ ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ করেন।  দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড় থেকে তিনি লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে, নরসিংদীর বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এবং তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের অংশ গ্রহণ ও আন্দোলনে শহীদ পরিবারের অভিভাবক ও আহতদের উপস্থিতিতে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর