বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

৩য় গলফ হাউজ কর্পোরেট গলফ টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১:১৩ অপরাহ্ন

ঢাকা সেনানিবাসস্থ  কুর্মিটোলা গলফ ক্লাবে শুক্রবার ‘৩য় গলফ হাউজ কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং টুর্নামেন্ট শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এই টুর্নামেন্টে দেশি-বিদেশিসহ সর্বমোট ৬৫০ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম শেফাউল কবির উইনার, মেজর মোহাম্মদ আনিসুর রহমান (অব.) রানার আপ এবং মিসেস এগনেস সামালিয়ে নাকানজাকো লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর