বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত ৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে ইরাক রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ

২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্স দল ছাড়ছেন দেশ্যম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্স ছাড়ার ঘোষণা দিয়েছেন কোচ দিদিয়ের দেশ্যম।

ফরাসি সম্প্রচার প্রতিষ্ঠান টিএফ১’এ এ সম্পর্কে ২০১৮ বিশ্বকাপ জয়ী কোচ দেশ্যম বলেছেন, ‘২০২৬ সালই হতে যাচ্ছে ফ্রান্সের সাথে আমার শেষ বছর। ২০১২ সাল থেকে এখানে আছি। আগেই পরিকল্পনা ছিল ২০২৬ সালে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত আমি দায়িত্ব পালন করবো। এখানেই শেষ করতে চাচ্ছি। কারন একটা পর্যায়ে গিয়ে শেষ করতেই হবে। আমার মাথায় এখন শেষের বিষয়টি স্পষ্ট। আমি আমার সময় শেষ করে ফেলেছি। ফ্রান্সকে সর্বোচ্চ পর্যায়ে দেখার যে ইচ্ছা আমার ছিল সেই পর্যায়ে ২০২৬’এও দেখতে চাই। তার থেকে ইচ্ছার কোন পরিবর্তন হয়নি।’

৫৬ বছর বয়সী দেশ্যমের অধীনে ফ্রান্স রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয় করে। ২০২২ কাতার বিশ্বকাপেও দেশ্যমের অধীনে ফ্রান্স টানা দ্বিতীয়বারের মত ফাইনালে খেলার যোগ্যতা অর্জণ করলেও লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে পরাজিত হয়ে রানার্স-আপ শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

দোহার ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হওয়া সত্তেও ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন দেশ্যমের সাথে চার বছরের চুক্তি নবায়ন করে। ফেডারেশনের ঐ সিদ্ধান্ত সকলের কাছে গ্রহনযোগ্যতা পায়নি। পরের বছর ফ্রান্স যখন ইউরোর সেমিফাইনালে পরাজিত হয়ে বিদায় নেয় তখন দেশ্যমকে ঘিড়ে সমালোচনার মাত্রা আরো বেড়ে যায়।

জাতীয় দল থেকে তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে বাদ দেবার ঘটনায় দেশ্যমকে গত বছরের শেষ নাগাদ বেশ তোপের মুখে পড়তে হয়েছে। ঐ সময় রিয়াল মাদ্রিদের শুরুটাও এমবাপ্পের ভাল হয়নি।

এখন যেহেতু দেশ্যমের ফ্রান্সের ভবিষ্যত নিয়ে ধোঁয়াশা শেষ হয়েছে সে কারনে মার্চে অনুষ্ঠিতব্য নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালের জন্য স্বস্তি নিয়ে কাজ করতে পারবেন। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ২০১৮ বিশ্বকাপ ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। ইতোমধ্যেই ২০২১ সালে দেশ্যমের অধীনে ফ্রান্স নেশন্স লিগের শিরোপা জয় করেছে।

একমাত্র ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের ট্রফিটি দেশ্যমের পাওয়া হয়নি। ২০১৬ সালে ঘরের মাঠের ফাইনালে পর্তুগালের বিপক্ষে পরাজিত হয়ে হতাশ হতে হয়েছিল দেশ্যম শিষ্যদের।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ভাল খেলাই এখন ফ্রান্সের মূল উদ্দেশ্যে।

খেলোয়াড় হিসেবে দেশ্যমের নেতৃত্বে ঘরের মাঠে ফ্রান্স ১৯৯৮ সালের ফাইনালে ব্রাজিলকে পরাজিত করে বিশ্বকাপ শিরোপা জয় করেছিল। ২০০০ সালে ইউরো জয়ী ফ্রান্স দলকেও তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।

ব্রাজিলের মারিও জাগালো ও জার্মানীর ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের সাথে তৃতীয় ব্যক্তি দেশ্যম, যার খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর