বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ বছর পর দেশে ফিরে নেতাকর্মীদের নিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন বিএনপি নেতা পারভেজ মল্লিকের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে রুহের মাগফিরাত কামনা করেন।

সোমবার দুপুরে শহীদ জিয়াউর রহমানের শ্রদ্ধা নিবেদনকালে পারভেজ মল্লিকের সঙ্গে ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন ড‍্যাবের নেতা ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপি নেতা কফিল উদ্দিন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি আবদুর রহমান বাবুল, মহিলা দলের ঢাকা জেলা আহ্বায়ক সাবিনা ইয়াছমিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হাফিজুর রহমান সোহান প্রমুখ।

ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজিজুল বারী হেলাল বলেন, দেশে এখন গণতন্ত্র, নির্বাচন ও নির্বাচনের দিনক্ষণ নিয়ে তালবাহানা শুরু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে।

হেলাল বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা জয়লাভ করেছি। এখন আমাদের সামনে একটি সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রে উত্তরণের যে আন্দোলন, দেশে স্থিতিশীল পরিবেশ সৃষ্টির যে আন্দোলন, দেশবিরোধী অপশক্তি ও দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা সাবেক ছাত্রনেতা পারভেজ মল্লিককে স্বাগত জানাচ্ছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার ভূমিকা রয়েছে। প্রত্যাশা করি, আগামীতেও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে আন্দোলন, সে আন্দোলনেও এই সাবেক ছাত্রনেতাকে আমরা পাশে পাব।

তিনি বলেন, বাংলাদেশে এখন গণতন্ত্র, নির্বাচন ও নির্বাচনের দিনক্ষণ নিয়ে যে তালবাহানা শুরু হয়েছে, এসবের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে ঐক্যবদ্ধ করে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন- আসুন আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সেই ঐক্যে শামিল হই।

দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গত প্রায় ১৬ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শের সৈনিকরা এ দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছেন। ঠিক তেমনিভাবে আমাদের এক সহযোদ্ধা পারভেজ মল্লিক, যিনি একদা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। শুধু গণতন্ত্রের পক্ষে কথা বলবার জন্য তাকে দেশ ছাড়া হতে হয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, তার বাবা এবং মা মারা যাওয়ার পরও একবার তাদের মুখ দেখার জন্যও দেশে আসতে পারেননি। মা-বাবার কবরে একমুঠো মাটি দেওয়ার সুযোগও সেদিন ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে দেয়নি।

তিনি বলেন, শুধু পারভেজ মল্লিক নয়, এভাবে সারা বাংলাদেশের বহু গণতন্ত্রকামী মানুষকে দেশ ও জাতির সংকটময় মুহূর্তে তাদের পরিবারের পাশে দাঁড়াবার সুযোগ থেকে পতিত শেখ হাসিনা বঞ্চিত করেছিল। ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সেই প্রিয় সহযোদ্ধা পারভেজ মল্লিক দেশে ফিরে আসার সুযোগ পেয়েছে বলে আমরা মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর