বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

হাইকোর্টে এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকল স্লিপ গ্রহণ সিষ্টেম চালু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

হাইকোর্টের একটি বেঞ্চে প্রতি রোববার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকল স্লিপ গ্রহণ করা হবে।

বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম সমন্বয় গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চের (কোর্ট নম্বর-৩২ বিজয়-৭১ ভবন) সহকারী বেঞ্চ অফিসার মো. মনিরুজ্জামান জানান, মোবাইল নম্বর-০১৭৩১৮৪০৩১১ (হোয়াটসঅ্যাপে) স্ক্যান করে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপরোক্ত হোয়াটসঅ্যাপ নম্বরে মোশন, সময় বর্ধিতকরণ এবং দরখাস্তের স্লিপ স্ক্যান করে পাঠাতে হবে। আইনজীবীদের সুবিধার্থে কোর্ট চলাকালীন সময় এ সুযোগ থাকছে।

এ সংক্রান্ত বিশেষ নোটিশে বলা হয়েছে, কোর্টে কোনো প্রকার স্লিপ গ্রহণ করা হবে না। প্রতি রোববার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকল স্লিপ গ্রহণ করা হবে।

মেনশন স্লিপে বিজ্ঞ এডভোকেটদের আইডি নম্বরসহ মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

আইনজীবীরা বলেছেন, এটি একটি চমৎকার উদ্যোগ।

বেঞ্চের কার্যক্রম শুরু হলে মোশন, সময় বর্ধিতকরণ এবং দরখাস্তের স্লিপ দেওয়ার জন্য আইনজীবীরা পর্যায়ক্রমে আদালতে মেনশন করে থাকেন। নতুন এ সিষ্টেম বা পদ্ধতি চালু একটা ইতিবাচক ও আধুনিক উদ্যোগ। এতে আদালতের সময় বাঁচবে এবং মামলা শুনানি ও নিষ্পত্তি বাড়বে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর