বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে নতুনভাবে সংবিধান প্রকাশে গুরুত্বারোপ করেছে জাতীয় নাগরিক কমিটি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে নতুনভাবে সংবিধান প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির সুপ্রিম কোর্ট উইংয়ের যৌথ আয়োজনে জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় বক্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিচারপতি এএফএম আব্দুর রহমান।

‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত : জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ ও সংবিধান’ শীর্ষক এই আলোচনায় বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন আইনজীবী ও রাজনীতিবিদ হাসনাত কাইয়ুম, রাজনীতিবিদ ও আইনজীবী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও  যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

প্রধান অতিথির বক্তৃতায় বিচারপতি এএফএম আব্দুর রহমান বলেন, ‘বাংলাদেশের জনগণ জানে আন্দোলন, গণঅভ্যুত্থান ও বিপ্লব কিভাবে করতে হয়। বিপ্লব সংবিধান মেনে হয় না, দেখা গেছে পৃথিবীতে যত বিপ্লব হয়েছে তা পুরনোকে ভেঙ্গে নতুনভাবে দেশকে গড়েছে। আমাদেরকেও স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে নতুনভাবে সংবিধানকে প্রকাশ করতে হবে।’

এ সময় দ্রুত ভূতপূর্ব স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যখন নতুনভাবে সংবিধান প্রকাশিত হবে তখন তার একটি আইনগত ভিত্তি তৈরি হবে। এটি করা অত্যন্ত জরুরি এবং এখনো সময় আছে।

আলোচনার আরেক বক্তা জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসকে এক ব্যক্তি কবল থেকে বের করে আনতে হবে। যারা দেশের জন্য দীর্ঘ সময় ধরে সত্যিকার অর্থে লড়াই করেছেন তাদের মধ্যে কৃতিত্ব বন্টন করে দিতে হবে। এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে এটাই যে বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে কোনো রাজনৈতিক দল কোনো কাজ করতে পারবে না।

এতে উপস্থিত বক্তারা গণপরিষদ নির্বাচন, স্বাধীনতার ঘোষণাপত্র দ্রুত প্রকাশ এবং ’৭১ এর মহান মুক্তিযুদ্ধসহ জুলাই আগস্ট শহীদদের নামের একটি তালিকা তৈরির জন্য সরকারকে তাগিদ দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর