রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

‘সুপার এইটে’ ঊঠার লড়াই এ আজ মাঠে নামছে বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৫:২২ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে  জয়ের একদম কাছ  থেকে ফিরে এসে সুপার এইটে’ ঊঠার লড়াই এ আজ মাঠে নামছে বাংলাদেশ দল। টাইগাররা  আজকের ম্যাচে জয়ী হলে ‘সুপার এইট’ পথে অনেকখানি এগিয়ে থাকবে । আজকের ম্যাচে নেদারল্যান্ডস এর  বিপক্ষে ফেবারিট থাকছে শান্তরাই। 

আজ (বৃহস্পতিবার) কিংসটাউনে ডাচদের বিপক্ষে নামবে  শান্তর দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

যুক্তরাষ্ট্র পর্ব শেষ করে বাংলাদেশ দল এখন সেন্ট ভিনসেন্টে। বাকি দুই ম্যাচ খেলবে এখানেই।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি জিতলে সুপার এইটের টিকিট নিশ্চিত না হলেও পরের রাউন্ডের রাস্তা অনেকটাই সহজ হয়ে যাবে বাংলাদেশের। অবশ্য ডাচদের জন্যও সমীকরণটা একই। দুই দলেই ২ ম্যাচ খেলে পয়েন্ট সমান ২। এতে ম্যাচটিতে ইউরোপিয়ান দলটি জিতলে সুপার এইটে উঠার সম্ভাবনা বেড়ে যাবে অনেকটাই। তাই ম্যাচটি কার্যত ‘সুপার এইট’ এর লড়াইয়ের। যুক্তরাষ্ট্র ব্যাট হাতে স্রেফ বাংলাদেশ দল নয়, কঠিন সময় পার করেছে অন্য দলগুলোও। তবে কিংসটাউনের পিচ অনেকটাই ব্যাটিং সহায়ক। তাই এই পর্বে বাংলাদেশের নজর থাকবে ব্যাটিংয়ে। তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ বাদে বাকি কোনো ব্যাটারই এখন পর্যন্ত খুব একটা সুবিধে করতে পারেনি, তাই সুপার এইটের দিকে দলকে এগিয়ে ব্যাটারদের ফর্মের ফেরার এটিই আসরের শেষ সুযোগ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর