বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনের আগুন অনেকটা নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪, ২:৩৯ অপরাহ্ন

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় লাগা আগুন নেভানো শুরু করেছে ফায়ার সার্ভিস। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। এখনো বনের কোথাও কোথাও ধোঁয়া উড়ছে। রোববার দুপুর সাড়ে ১২ টায় এ তথ্য জানিয়েছেন আগুন নেভাতে যাওয়া সিপিজি টিমের সদস্য মণিময় মন্ডল।

তিনি বলেন, সকাল থেকে ফায়ার সার্ভিস ও বন বিভাগ এর সাথে আমরা আগুন নেভানোর কাজ শুরু করি। দুপুর ১২ টার দিকে আমরবুনিয়া এলাকার গহীন বনে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রায় এক হাজার মানুষের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনো বনের ভিতরে ধোঁয়া উড়ছে।

আগুনের বর্তমান পরিস্থিতি কি এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বনের ভেতর প্রচুর শুকনো পাতা ও কাঠ রয়েছে যার ফলে এখনো কোথাও কোথাও ধোয়া উড়তে দেখা যাচ্ছে তবে বড় ধরনের আগুনের উৎস নিয়ন্ত্রণে আনা গেছে।

বনের ভিতর নেটওয়ার্ক না থাকায় আগুন নেভানোর বিষয়ে ফায়ার সার্ভিস এর সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর