বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সিএমএইচ থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৬:৫০ অপরাহ্ন

সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুর ২টায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও বিশেষজ্ঞ চিকিসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘এইমাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ্, মহাসচিব সুস্থ আছেন, ভালো আছেন। এখন তিনি বিশ্রামে আছেন।’

ডা. জাহিদ হোসেন আরও বলেন, ‘সাভার সিএমএইচ-এ উনার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্টগুলো ফলাফল ভালো। সিএমএইচ-এর চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন।’

তিনি বলেন, ‘হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিএনপি মহাসচিব স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করে বীর শহীদদের শ্রদ্ধা জানান। এ সময় এত ভিড় ছিল, যা না দেখলে বুঝানো সম্ভব না। ভিড়ের মধ্যে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে মহাসচিব সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ের জন্য যখন যাচ্ছিলেন, তখন এই ভিড়ে চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন।’

তিনি বলেন, ‘এ সময় তিনি বসে পড়েন। আমি, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও সাবেক এমপি দেওয়ান সালাহউদ্দিন বাবু দ্রুত তাকে ধরাধরি করে গাড়িতে তুলে সিএমএইচ-এ নিয়ে আসি। আল্লাহর রহমতে হাসপাতালে আসার সাথে কমাডেন্ট, মেডেসিন, হৃদরোগ ও আইসিইউসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা দ্রুত মহাসচিবের চিকিৎসা শুরু করেন। এ সময় তারা মহাসচিবের কয়েকটি পরীক্ষাও করেন।’

আজ সকালে সাভারে জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হাজার হাজার নেতা-কর্মীদের ভিড়ে শ্রদ্ধা নিবেদনের পর এক পর্যায়ে বিএনপি মহাসচিব অসুস্থ হয়ে পড়েন। পাশে থাকা দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন  দ্রুত তাকে সিএমএইচএ নিয়ে আসেন।

সিএমএইচ-এর চিকিৎসকরা বিএনপি মহাসচিবকে ভর্তি করে দ্রুত চিকিৎসা সেবা শুরু করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়েছেন জেনে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান দ্রুত সিএমএইচ-এ আসেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর