বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সিইসি নাসির উদ্দিন, নয়া নির্বাচন কমিশন গঠন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) ও চার নির্বাচন কমিশনারের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছে।

অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন:  সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল(অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মন্ত্রিপরিষদ বিভাগ আজ বিকেলে এ বিষয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁর সাংবিধানিক ক্ষমতাবলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ দান করেন।

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত ৬ সদস্য বিশিষ্ট সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার এই নির্বাচন কমিশন গঠন করে।

গত ২৯ অক্টোবর আপীল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে সরকার “ দ্য চীফ ইলেকশন কমিশনার এন্ড আদার ইলেকশন কমিশনারস অ্যাপয়েনমেন্ট অ্যাক্ট, ২০২২” এর ধারা-৩ অনুযায়ী এই সার্চ কমিটি গঠন করে। সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারের নাম নিয়োগের জন্য সুপারিশ করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর