বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রেলমন্ত্রীসহ ৩শ’ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪২ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সশস্ত্র হামলা, গুলিতে আহত হওয়ার ঘটনায় সাবেক রেলমন্ত্রী ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক, সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে সাবেক মেয়র তাহসীন বাহার সূচি, মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তারসহ অন্তত ১৩৩ জনের নাম উল্লেখ করে আরো ৩ শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
কুমিল্লার আলেখারচরের আবদুল করিমের ছেলে কাজী মো. সোহেল বাদি হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করেন।
কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবেন বিশ্বাস  এ তথ্য নিশ্চিত করেছেন।শিবেন বিশ্বাস বলেন, ১৩৩ জনের নাম উল্লেখ করে আরো ৩ শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
মামলায় অভিযোগ বলা হয়, উল্লেখিত আসামীরাসহ তিন শতাধিক আসামির বিরুদ্ধে অভিযোগ তারা সকলেই আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, দা, ছেনি, ইট, লাঠি সোটা নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সাবেক সংসদ সদস্য মুজিবুল হক, সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে অন্যান্য আসামি ঝাপিয়ে পড়ে। তারা বৃষ্টির মতো ককটেল ও গুলি ছুড়ে। আসামীরা বৈষম্য বিরোধী ছাত্রদের ক্যান্টনমেন্ট পর্যন্ত তাড়া করে নিয়ে যায়। হাবিবুর আল-আমিন সাদী ও নাসির উদ্দিন তাদের লাইসেন্সকৃত পিস্তল ও শর্টগান নিয়ে নিরীহ ক্ষিার্থীদের উপর গুলি করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর