বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি মেহেদীর জামিন স্থগিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ২:২৮ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে জুলাই-আগস্টের ঘটনায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ আজ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত এটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। আসামি পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না। সুপ্রিম কোর্ট বারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, এডভেকেট গাজী কামরুল ইসলাম সজল।

গত ১৯ নভেম্বর জুলাই-আগস্টের ঘটনায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

গত ২০ সেপ্টেম্বর সীমান্ত পথে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হন মেহেদী হাসান চৌধুরী। পরে তাকে জুলাই-আগস্টের হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট বিগত আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট অতিরিক্ত এটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন মেহেদী হাসান চৌধুরী।

আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন বলেন, সর্বোচ্চ আদালতে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে মেহেদী হাসান চৌধুরীর যে দায়িত্ব ছিল তিনি তা যথাযথ পালন করেননি। একটি রাজনৈতিক কর্মীর আচরণ করেছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে পরিচালিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে তার সমর্থন ছিল। বিগত সরকারের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা

মামলা ও হামলা হলেও সরকারি আইন কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্বশীল আচরণ দেখাতে পারেননি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর