মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

সাংবিধানিক সংস্কারের ওপর গণবিতর্ক আয়োজনের ঘোষণা মাদুরোর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১২:২১ অপরাহ্ন

ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো মঙ্গলবার সাংবিধানিক সংস্কারের ওপর একটি ‘গণবিতর্ক’ শুরুর ঘোষণা দিয়েছেন। জালিয়াতির অভিযোগ সত্ত্বেও তার তৃতীয় মেয়াদ শুরু হওয়ার পরপরই তিনি সংবিধানে পরিবর্তন আনতে শুরু করেন।

কারাকাস থেকে এএফপি জানায়, ১৯৯৯ সালে গৃহীত ভেনিজুয়েলার সংবিধানের একটি ধারা পাঠ করে মাদুরো বলেন, এই বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে যে সাংবিধানিক সংস্কার শুরু করতে যাচ্ছেন তার ওপর ভিত্তি করে তিনি একটি গণবিতর্ক করবেন। তিনি জনসাধারণের ক্ষমতাকে সংবিধানে সুনির্দিষ্টভাবে সংহত করতে চান।

মাদুরো দাবি করেছেন, ‘সাংবিধানিক সংস্কারের লক্ষ্য ভেনেজুয়েলার গণতন্ত্রকে আরও বিস্তৃত করা, বলিভারিয়ান সাংবিধানিক মডেলকে নিখুঁত করা এবং ভবিষ্যতের সমাজ গঠন করা।’ সমালোচকরা বলছেন যে এই অসংজ্ঞায়িত প্রকল্পটি দেশে গণতন্ত্রকে সীমাবদ্ধ করার দিকে নিয়ে যাওয়ার একটি পদক্ষেপ।

১৫ জানুয়ারি, মাদুরো আরও ছয় বছরের মেয়াদে শপথ নেওয়ার পাঁচ দিন পর, প্রেসিডেন্ট বর্তমান সংবিধান সংস্কারের জন্য একটি কমিশন গঠন করেন।

গত জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোকে জয়ী ঘোষণা করা হয়, জাতীয় নির্বাচনী কাউন্সিল তাকে ৫২ শতাংশ ভোট দেয় বলে দাবি করে। যদিও তিনি ভোটকেন্দ্রের তথ্য প্রকাশ করেননি এবং দাবি করেছিলেন যে তারা কম্পিউটার হ্যাকের শিকার।

বিরোধী দল, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া বিপুল ভোটে জয়ী হয়েছে বলে দাবি করেছে।

নির্বাচনের পর বিক্ষোভে ২৮ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হন। ২ হাজার ৪০০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে ১ হাজার ৯০০ জনকে মুক্তি দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর