বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার চাইলে তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করবে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ১:২৫ অপরাহ্ন

যুক্তরাজ্যের ইন্দোপ্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, সরকার চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করা হবে। রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশে এখন একটি ক্রান্তিকাল চলছে। সরকার যে কাজ করছে তাতে আমাদের সমর্থন থাকবে। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ড. ইউনূসের ভিশনের দিকে যুক্তরাজ্য তাকিয়ে রয়েছে। এ সময় দলগুলোর মধ্যে সমঝোতার কথাও বলেন তিনি। এছাড়া, পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্য সহায়তা করবে বলেও জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি চাইলে যেকোনো সময় বিদেশে যেতে পারেন।

তিনি আরও বলেন, সংস্কার শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। এ সময় নির্বাচন নিয়ে বৃটিশ সরকারের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।

ক্যাথরিন ওয়েস্ট ১৬ নভেম্বর দুদিনের সফরে ঢাকায় আসেন। গত আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম  যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি বাংলাদেশ সফর করলেন। রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা এবং যুক্তরাজ্য-বাংলাদেশ অভিবাসনে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা করেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর