বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরের নতুন এসপি আকরামুল,এসপি মোনালিসাকে বদলি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১ মে, ২০২৪, ৮:৪৬ অপরাহ্ন

শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগমকে বদলি করা হয়েছে। সেখানে নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা-উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার আকরামুল হোসেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বদলির এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  ।

উপসচিব মো. মাহাবুব  রহমান শেখ এর সাক্ষরিত   প্রজ্ঞাপনে বলা হয়, শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগমকে পুলিশ অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে এবং ডিএমপির মো. আকরামুল হোসেনকে শেরপুর জেলা পুলিশ হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে গত বছরের ২৬ জুলাই শেরপুর জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোনালিসা বেগম।

নতুন পুলিশ সুপারের দায়িত্ব পাওয়া আকরামুল হোসেন বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা।

আকরামুল হোসেনের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের যুগিরহুদায়। তিনি ২০০০ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। এরপর ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন।

আকরামুল হোসেন ২০২০ সালের জুনে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার থাকা অবস্থায় পদোন্নতি পেয়ে বগুড়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসপি হন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর