বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলায় ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আন্দোলনরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর একটি ভুঁইফোড় সংগঠনের আড়ালে একদল সন্ত্রাসী ভয়াবহ হামলা চালায়।
এ সন্ত্রাসী হামলায় নারী শিক্ষার্থীসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অসংখ্য সাধারণ শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৫ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যম সংগঠনটি এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানায়, স্বাধীন বাংলাদেশে যেকোনো ব্যক্তি বা সংগঠনের শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মত প্রকাশের অধিকার রয়েছে। বিশেষ করে, বিগত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অসংখ্য প্রাণের বিনিময়ে শান্তিপূর্ণ মতপ্রকাশ ও সভা-সমাবেশের যে অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, তা ক্ষুণ্ন করে এধরণের পরিকল্পিত হামলা ভয়ঙ্কর উদ্বেগজনক।

শান্তিপূর্ণ সভা-সমাবেশে এ ধরণের ন্যাক্কারজনক হামলা জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি অবমাননা ও তাদের স্বপ্নের মুক্ত বাংলাদেশের ওপর আঘাতের শামিল। এধরনের হামলাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে।

এই ঘৃণ্য হামলার ঘটনায় যথাযথ তদন্তের মাধ্যমে দায়ীদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর