বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৫:২২ অপরাহ্ন

লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা ও তিন যুবদল নেতাকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল হক ভুঁইয়া সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এতে বলা হয়, দখল, টেন্ডার সন্ত্রাস, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ও দলের নিয়ম পরিপন্থি কাজে জড়িত থাকার কারণে জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সঙ্গে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও পৌর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম জুলহাস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম মমিন, পৌর ৭ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াকে প্রাথমিকসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এরই মধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এ বিষয়ে লালমনিরহাট জেলা বিএনপির প্রচার সম্পাদক আসাদুল ইসলাম প্রামাণিক কমিটি বিলুপ্ত ও তিন যুবদল নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে ৩০ অক্টোবর দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে টেন্ডার নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে যুবদলের পৌর আহ্বায়ক জাহাঙ্গীর আলম জুলহাসকে আটক করে পুলিশ। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর