রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

রোববার থেকে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

রোববার ১৮ আগস্ট থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শ্রেণি কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে গত বুধবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছিল।
গত ১৫ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
এতে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর নির্দেশনার পরিপ্রেক্ষিতে আগামী ১৮ আগষ্ট রোববার হতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর