বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সজনে ডাঁটা 

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৩:২৩ অপরাহ্ন

স্বাস্থ্যগুণে ভরপুর এই সবজি বিভিন্নভাবে রান্না করা যায়। সজনে ডাঁটায় প্রোটিন, ফ্যাট, ভিটামিন, ক্যালশিয়াম, কার্বোহাইড্রেট, আয়রন, কপার এবং ফসফরাসের মতো উপাদান রয়েছে। আবহাওয়ার পরিবর্তনে এই সময়ে সংক্রমণজনিত নানা রোগ দেখা যায়। সেই প্রকোপ থেকে বাঁচতে নিয়মিত ডাঁটা খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

এই সময় খাদ্যতালিকায় সজনে ডাঁটা রাখলে যেসব উপকারিতা পাওয়া যায়-

পুষ্টিগুণে ভরা: শরীরে বিভিন্ন ভিটামিন এবং খনিজের চাহিদা পূরণ করতে কার্যকর সজনে ডাঁটা। এতে রয়েছে ভিটামিন এ, সি, ই-য়ের পাশাপশি, ক্যালশিয়াম, পটাশিয়াম আয়রন রয়েছে। এসব উপাদান হাড় ভালো রাখতে এবং বিপাকহার উন্নত করতে সাহায্য করে।

আর্দ্রতা বজায় রাখে: সজনে ডাঁটায় পানির পরিমাণ বেশি। এ কারণে শরীরে পানির ঘাটতি দূর করতে পারে এই সবজি। গরমে শরীর ঠান্ডা রাখতে ডাঁটার জুড়ি নেই। কোনও কারণে পানি কম খাওয়া হলেও শরীর ডিহাইড্রেটেড রাখতে ভূমিকা রাখে সজনে ডাঁটা।

রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে: ডাঁটায় থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ শক্তি বািড়াতে সাহায্য করে। এ ছাড়াও ডাঁটায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ফ্রি র‌্যাডিক্যালের হাত থেকে ত্বককে রক্ষা করে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর