বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রিয়েল ইন্ডিকেটর দিয়ে পারফরম্যান্স মাপা হবে : জ্বালানি উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ১১:১৫ অপরাহ্ন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দুর্নীতির দুষ্ট চক্র থেকে বেরোতে এখন থেকে রিয়েল ইন্ডিকেটর দিয়ে পারফরম্যান্স মাপা হবে। পরিসংখ্যান দিয়ে মূল্যায়ন হবে না, মূল্যায়ন হবে গ্রাহক সেবা ও সন্তুষ্টির ভিত্তিতে।

আজ  রোববার  মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ ও জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন করতে হবে। নতুন প্রজন্মের নতুন ধরনের আইডিয়া নিয়ে কাজ করতে হবে।

মহান মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা প্রশ্ন রাখেন, উন্নয়নের গল্প-কাহিনী যদি সত্য হতো তবে কি মানুষকে রাস্তায় নেমে আসতে হতো? মানুষ আমাদের নিয়ে কি ভাবছে তা আমাদের উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। অতিরিক্ত যেকোনো ব্যয় বন্ধ করে মিতব্যয়ী নীতি গ্রহণ করতে হবে, তবে কাজ কমানো যাবে না। কম অর্থে বেশি কাজ করতে হবে। ভ্যালু ফর মানি হতে হবে। টেন্ডারিং এর ক্ষেত্রে উন্মুক্ত পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনাও প্রদান করেন তিনি।

সভায়, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর