বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রিমান্ড শেষে কারাগারে সাবেক সচিব মেজবাহ উদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৭:১৮ অপরাহ্ন

যু্বদল নেতা শামীম হত্যার ঘটনায় পল্টন থানায় করা মামলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিন আহমেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ শনিবার (৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

এ দিন ৩ দিনের রিমান্ড শেষে কারাগার থেকে মেজবাহ উদ্দিন আহমেদকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার সাব ইন্সপেক্টর নাজমুল হাসান তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। মেজবাহর আইনজীবী জামিনের আবেদন করেন। বিচারক মো. শরীফুর রহমান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বুধবার (২ অক্টোবর) মেজবাহ উদ্দিন আহমেদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর যুবদল নেতা শামীম হত্যা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ ডাকে বিএনপি। একই দিন আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে সেদিন পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় যুবদল নেতা শামীম নিহত হন। গত ২৪ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর