বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রামপুরা থানা ছাত্রলীগের নতুন কমিটি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪, ১:২৯ অপরাহ্ন

রামপুরা থানা ছাত্রলীগের সভাপতি হলেন রিয়াজুল ইসলাম নয়ন ও সাধারন সম্পাদক এস এম মাহিন। সম্প্রতি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে রামপুরার থানা ছাত্রলীগের অন্তর্গত ২৩ ও ৯৮ নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয় ও একই সাথে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করে রামপুরার থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম নয়ন, সহ-সভাপতি রিয়াজ ফরাজী, সাধারণ সম্পাদক এস এম মাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জনি। নবনির্বাচিত কমিটি ঢাকা ১১ আসনের সংসদ সদস্য ওয়াকিল উদ্দিনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে এই কমিটির সাথে সাথে রামপুরা থানা ছাত্রলীগের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং তরুণ নেতৃত্ব সভাপতি রিয়াজুল ইসলাম নয়ন ও সাধারণ সম্পাদক এস এম মাহিনকে সকল সংগঠন ও অঙ্গ সংগঠন সমূহ শুভেচ্ছা জানাচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর