বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

যুবদল নেতা মামুনকে চিকিৎসা সহায়তা দিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৩:৩৫ অপরাহ্ন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে নেত্রকোনা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল মামুনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। মামুন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গ্রেপ্তার হয়ে কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের পক্ষ থেকে মামুনের চিকিৎসায় নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ‘আমরা বিএনপি পরিবার’ এর আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল¬াহ, ফরহাদ আলী সজীব ও শাকিল আহমেদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিকিৎসা সহায়তা পেয়ে যুবদল নেতা মামুন আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর