বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক পেলেন মেসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম বা রাষ্ট্রপতি পদক পেয়েছেন আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির ফুটবলার লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের সময় শনিবার রাষ্ট্রপতি ভবন হোয়াইট হাউজে মেসির হাতে এ পুরস্কার তুলে দেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। 

রাজনীতি, মানবাধিকার, ক্রীড়াঙ্গন, বিজ্ঞান, বিনোদন ও এলবিজিটিকিউ-এর প্রসারে কাজ করা ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়। এবার ১৯জন পেয়েছেন এই রাষ্ট্রপতি পদক। এর মধ্যে ক্রীড়া বিভাগে কাতার বিশ্বকাপ ও পরপর দুই কোপা আমেরিকা জয়ী মেসি পেয়েছেন এই পুরস্কার।

মেসি ছাড়াও যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় খেলা বাস্কেটবলের ৬৫ বছর বয়সী সাবেক তারকা ‘ম্যাজিক জনসন’ এই পুরস্কার পেয়েছেন। তিনি ৫ বারের বাস্কেটবলের লিগ টুর্নামেন্ট এনবিএল জিতেছেন। অবসরের পর থেকে জনসন প্রায় ৩০ বছর এইচআইভি প্রতিরোধে জনসচেতনা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন।

মেসি ২০২৩ সালের জুনে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন। এরপর থেকে যুক্তরাষ্ট্রের ফুটবলে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন তিনি। তবে মেসিকে পদক দেওয়া হচ্ছে শিশু স্বাস্থ্য ও শিক্ষা সম্প্রসারণে লিওনেল মেসি ফাউন্ডেশন ও ইউনিসেফের মাধ্যমে কাজ করার জন্য।

হোয়াইট হাউজ জানিয়েছে, যারা পুরস্কার পেয়েছেন তারা নিজ নিজ কাজের মাধ্যমে যুক্তরাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা জোরদার করা, উন্নয়ন ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ব্যক্তিগত, জাতীয় ও বেসরকারি পর্যায়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর