বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে জামায়াত নেতার মাছ ছিনতাইয়ের ঘটনায় বিএনপির ২ কর্মী বহিষ্কার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৬:২৫ অপরাহ্ন

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ঘেরের মাছ ভেবে যশোরের মনিরামপুরে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা লিয়াকত আলীর মাছ ছিনতাই করে বাজারে বিক্রির ঘটনায় উপজেলায় বিএনপির দুই কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) রাতে যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোরের মনিরামপুর উপজেলার ১৬নং নেহালপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুবুর রহমান ও ওয়ার্ড বিএনপির সদস্য রাজিব হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, জামায়াত নেতা লিয়াকত আলীর মাছ ছিনতাইয়ের ঘটনা শুনে তারা তৎপর হন। পরে সিসিটিভির ফুটেজ দেখে মাহবুব ও রাজিব নামের দুইজনকে চিহ্নিত করে মাছ বিক্রির টাকা উদ্ধার করে লিয়াকত আলীর কাছে ফেরত দেওয়া হয়েছে। মাহাবুব ও রাজিব বিএনপির রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৮ জানুয়ারি মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা লিয়াকত আলীর ঘের থেকে মাছ ধরে আলমসাধুতে করে তা বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। তবে অভিযুক্তরা সেই মাছকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ঘেরের মাছ ভেবে বাজারে নিয়ে ৯১ হাজার টাকায় বিক্রি করেন।

পরবর্তীতে মাওলানা লিয়াকত আলী মনিরামপুর উপজেলা বিএনপির নেতাদের বিষয়টি জানান। এরপর অভিযুক্তরা মাছ বিক্রয়ের ৯১ হাজার টাকার মধ্যে ৮৯ হাজার টাকা মাওলানা লিয়াকত আলীকে ফেরত দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর