বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর অনুকূলে বরাদ্দ দেয়া ত্রাণের মালামাল উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ১:৪৪ অপরাহ্ন

জেলা শহরের কাশ্যাপ পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের অনুকুলে বরাদ্দ দেয়া সরকারি ত্রাণের মালামাল উদ্ধার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলা ভূমি কমিশনারের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল কাশ্যপ পাড়ার সুরমান আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে হুইল চেয়ার, খেলার সামগ্রী, টেলিভিশন, কাপড়সহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। মালামালগুলো মেহেরপুর সদর থানা হেফাজতে রাখা হয়েছে।
বাড়ির মালিক সুরমান আলী জানান, সাবেক জনপ্রশাসন মন্ত্রীর আতী¥য় দোলন দর্জী মাসিক ৬ হাজার টাকা হিসেবে তার বাড়ির নিচতলা ভাড়া নেন। সেখানে প্রায় একবছর ধরে মন্ত্রীর বিভিন্ন মালামাল রেখে আসছেন।
মেহেরপুর সদর উপজেলা ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুরমান আলীর বাড়িতে সরকারি ত্রাণের মালামাল রাখা আছে। খবর পেয়ে অভিযান চালিয়ে সরকারি ত্রাণের বিভিন্ন মালামাল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মালামালগুলো জব্দ করেছি। কাগজপত্র যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর